প্রেস বিজ্ঞপ্তি (২৬ মার্চ ২০২৬): যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, সহকারী প্রক্টর সাব্বির হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।