প্রেস বিজ্ঞপ্তি (২২ এপ্রিল, ২০২৬): রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়টি স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার স্টারলিংক সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সরঞ্জাম ক্রয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার হোসাইন, আইটি শাখার সহকারী রেজিস্ট্রার জামসেদ হোসেন টিপু। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদী। তিনি বলেন, স্টারলিংক হলো একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে অনলাইন ক্লাস, গবেষণা কার্যক্রম বিভিন্ন ডিজিটাল কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে। স্টারলিংক সংযোগের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ গতিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এটি প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি একটি শক্তিশালী বিকল্প সংযোগ হিসেবে কাজ করবে। এই উদ্যোগকে ইউনিভার্সিটির শিক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন মাইলফলক হিসেবে ভুমিকা রাখবে।